আমি জানি অনেকে ভাবছেন ভাইরাস সম্পর্কে আর কি জানবো তবে আমি বলে তাহলে এই পোস্ট আপনার জন্য না আমার এই পোস্ট সুধু মাত্র তাদের জন্য যারা পিসি সম্পর্কে একেবারে নতুন ঠিক আমার মতো এই পোস্ট সধু মাত্র তাদের জন্য । তাহলে আর দেরি না করে চলুন দেখে নিন পিসিতে ভাইরাস আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ ।
মানুষের যেমন বিভিন্ন রোগ বালাই হয় ঠিক তেমনি পিসি এর ক্ষেত্রেও এর বিকল্প কিছু না এটাও এক ধরনের রোগ বলতে পারেন । আর এই রোগ সেই ধরতে পারে যে পিসির সাথে ঘনিষ্ঠতা বজাই রাখে এবং সেই এক মাত্র বুজতে পারে পিসি টি সুন্থ আছে না অসুস্থ । একটি পিসি কে ভাইরাস আক্রমন করেছে কিনা সেটা আমারা অনেকে মোটা মোটি আন্দাজ করতে পারনি আবার অনেকে করতে পারিনা । যাই হক পিসি কে ভাইরাস আক্রমন করলে আমার কিছুটা কাজের হের ফের হতে দেখি । একটি পিসি কে ভাইরাস আক্রমণ করে যেসকল লক্ষণ গুলো ধরা পড়ে নীচে স্টেপ বাই স্টেপ দেখে ও বুঝে নিন …।।
১// প্রথমত যেটা কারণ তাহল – আগের তুলনাই কম্পিউটার চালু হতে অনেক সময় নিবে ।
২// যেকোনো ফাইল এমনি উধাও হয়ে যাওয়া বা না পরিবর্তন হয়ে যাওয়া ।
৩// ড্রাইভের নাম পরিবর্তন হয়ে যাওয়া ।
৪// COM এবং EXE ফাইল আকার কোন কারণ চাড়াই বেড়ে যাওয়া ।
৫// স্ক্রীন এ অদ্ভুত কিছু হাস্যকর ফাইল দেখা ।
৬// অস্বাভাবিক এরর সংকেত প্রদর্শিত হওয়া ।
৭// স্ক্রীন এ অপ্রত্যাশিত শব্দ অথবা ছদি দেখতে পাওয়া ।
৮// নিজে নিজে সিস্টেম এর সময় , তারিখ পরিবর্তন হওয়া ।
৯// ডিস্ক এ ব্যাড সেক্টর বেড়ে যাওয়া । তার কারণ কিছু ভাইরাস তাদের নিজেকে লুকানোর জন্য তাদের অবস্থান কে ব্যাড সেক্টর হিসাবে মার্ক করে দেয় যাতে করে অপারেটিং সিস্টেম বা অন্য কোন প্রোগ্রাম সেখানে না প্রবেশ করতে পারে ।
১০// সাধারন যেকোনো কাজেও ডিস্ক এক্সিস ( Access ) সময় বেড়ে যাওয়া ।
১১// যেকোনো ফাইল সেভ বা প্রিন্ট করতে অনেক সময় নেওয়া ।
১২// হার্ড ডিস্ক এর পার্টিশন নষ্ট হয়ে যাওয়ার কারনে হার্ড ডিস্ক এ থাকা সব ডেটা হারিয়ে যাওয়া ।
১৩// অহেতুক মেমোরি সাইজ কমিয়ে কোন প্রোগ্রাম চালনা ব্যাহত করা । যেমন ঃ Out of Memory বা Insufficient Memory ম্যাসেজ দেওয়া ।
১৪// কম্পিউটার এর কাজ আসতে আসতে ধির হয়ে যাওয়া ।
১৫// প্রোগ্রাম এর মেনু , লিস্ট , অপশন ইত্যাদি অংশ গুলি ঠিক মতো খুজে না পাওয়া ।
১৬// কাজ করতে করতে হটাত হ্যাং হয়ে যাওয়া , কখুন অটো রিস্টার্ট নেওয়া বা সাটডাওন ( Shutdown ) হয়ে যাওয়া ।
১৭// অনেক অনেক সময় BIOS এর প্রোগ্রাম কে সম্পূর্ণ মুছে ফেলে পিসি কে পুরো পুরি ভাবে অক্ষম বা অচল করে দেওয়া ।
১৮// পিসি এর বিভিন্ন ফোল্ডার এর মধ্যে উক্ত ফোল্ডারের নাম এর শেষে .EXE এক্সটেনশনযুক্ত ফোল্ডার পাওয়া ।
১৯// ইমেজ ফাইল সমূহের সাইজ নিজে নিজে একেবারে কমে গিয়ে কয়েক KB তে পরিণত করা এবং তার ফলে সেই ফাইল টি আর ওপেন বা চালু না হওয়া ।
২০// ফাইল এর কিছু অংশে অবাঞ্ছিত ম্যাসেজ প্রদর্শিত হওয়া ।
~>> কি আশাকরি বুজতে পারনেন কম্পিউটার কে ভাইরাস আক্রমন করলে ঠিক কি কি লক্ষণ দেখা যাই । আশাকরি এবার থেকে নিজেই বুজতে পারবেন আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা ।
~> এতোক্ষণ তো ভাইরাস চিনলাম এবার চলুন দেখে নিই কিভাবে এটাকে প্রতিরোধ করবো ।
~>> আমার অনেক ভাই বা বন্ধু দের লক্ষ করেছি তারা মনে করে ভাইরাস আক্রমন করেছি তাতে কি নতুন করে উইন্ডোজ বা অন্য কোন OS ইন্সটল করে নিবো । কিন্তু আমি বলবো এই ভাবে ভাইরাস প্রতিরোধ করা সম্ভব না । তাই আমি বলবো ভাইরাস এর প্রতিকারের চেয়ে ভাইরাস আক্রান্ত যাতে না হয় সেটার চেষ্টাই করা উত্তম । কম্পিউটার ভাইরাস থেকে পিসি কে দূরে বা সুরক্ষিত রাখা খুব কঠিন কাজ নয় । সধারন কিছু নিয়ম মেনে পিসি ব্যবহার করলেই কম্পিউটার ভাইরাস থেকে আপনার পিসি কে নিরাপদে রাখতে পারবেন । আর তাই আজকে আমি আপনাদের কিছু টিপস দিব যেগুল মেনে চললেই আপনি একটি ভাইরাস মুক্ত পিসি ব্যবহার করতে সক্ষম হবেন । তাহলে নীচে থেকে কিছু সাধারন স্টেপ দেখে নিন । ।
১// খুব দরকার না হলে বাইরের কোন পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক না ব্যবহার করা । যদি খুব দরকার পড়ে তাহলে আপডেটেড কোন অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেওয়া । ভাইরাস পেলে তাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলা ।
২// সিডি বা ডিভিডি ব্যবহার করার পূর্বে তাকে স্ক্যান করে নেওয়া এবং যদি ভাইরাস ধরা পড়ে তাহলে সেই সিডি বা ডিভিডি থেকে কোন ডেটা পিসি তে কপি না করা । কারণ সিডি বা ডিভিডি রাইট করা অবস্থাই ভাইরাস পাওয়া গেলেও অ্যান্টিভাইরাস প্রোগ্রাম সেখান থেকে ভাইরাস সমূহ মুছতে পারে না ।
৩// যে কোন মোবাইল মেমোরি কার্ড পিসিতে প্রবেশ না করা ।
৪// ক্যামেরা থেকে ছবি পিসি তে ডাউনলোড করার সময় এর মেমোরি কে ভাল করে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেওয়া আবশ্যিক । ভাইরাস যদি পাওয়া যাই সঙ্গে সঙ্গে বাবস্থা নেওয়া ।
৫// ডিস্ক রাইট প্রটেক্ট না করে অন্য কোন পিসি তে ব্যবহার না করা ।
৬// সব সময় অ্যান্টিভাইরাস আপডেট ভার্সন ব্যবহার করা ।
৭// ইন্টারনেট থাকলে প্রতিদিন অ্যান্টিভাইরাস টিকে আপডেট করে নেওয়া ।
৮// প্রতিদিন কাজের শেষে দরকারি ডেটার ব্যাকআপ রাখা । ব্যাকআপ রাখার আগে যে ইস্থানে ব্যাকআপ রাখছেন সেই ইস্থা ভাইরাস মুক্ত কিনা সেটা পরীক্ষা করে নেওয়া ।
৯// বেশির ভাগ ভাইরাস .COM এবং .EXE ফাইল কে আক্রান্ত করে থাকে । তাই সব প্রোগ্রামের .COM এবং .EXE ফাইল সমূহেকে Read Only করে রাখা ।
১০// কিছু দিন অন্তর অন্তর পিসি কে স্ক্যান করা ।
১১// ইন্টারনেট ব্যাবহারে সতর্ক হওয়া । ইন্টারনেট ব্যবহার এর আগে অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল অন রাখা ।
১২// ভাইরাস স্ক্যান করে তারপর ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা ।
১৩// ইমেলে অপরিচিত এটাচমেন্ট ফাইল ওপেন করার আগে সতর্ক হয়ে যাওয়া ।
১৪// ইন্টারনেটে টরেন্ট সাইট থেকে ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক থাকা । এই ধরনের সাইট এ নানা ধরনের ভাইরাস লুকিয়ে থাকতে পারে ।
১৫// দরকার ছাড়া অহেতুক ফ্রি সফটওয়্যার বা ডেমো সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকা ।
১৬// কম্পিউটার স্টার্টআপে ভাইরাস প্রতিরক্ষক গার্ড সক্রিয় রাখা ।
১৭// পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার সময় আমারা বিভিন্ন রকম কি জেনারেটর বা প্যাচ বা ক্র্যাক ব্যবহার করে থেকি এই সব ক্র্যাক বা প্যাচ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা । কারণ এই সব ক্র্যাক বা প্যাচ এর মধ্যে অনেক ভাইরাস লুকিয়ে থাকতে পারে ।
~>> আশাকরি সর্ত গুলো পালন করার মতো কারণ এটা আমার জন্য বলছি না এটা আপনার খুব প্রিয় পিসি টিকে সুস্থ রাখার জন্য বলছে । কষ্ট করে এই সব নিয়ম গুলো পালন করার চেষ্টা করবেন আশাকরি ভাইরাস থেকে কিছু টা হলেও নিরাপদে থাকবেন ।
~>> আসুন এবার দেখে নিন এই সব ভাইরাস কে ঠাণ্ডা করার জন্য জন প্রিয় কিছু অ্যান্টিভাইরাস ঃ
১// Kaspersky
২// AVG
৩// Avira
৪// Avast
৫// Norton Anti Virus
৬// Eset
৭// IBM Anti Virus
৮// PC Cillin
৯// Comodo Anti Virus
১০// Panda Anti Virus
~>> আর আমি গত দুই বছর থেকে মাইক্রোসফট এর ফ্রি অ্যান্টিভাইরাস Microsoft essential টি ব্যবহার করছি এবং ভালই সার্ভিস পাছি । আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ।
~>> আশাকরি আপনারা আমার এই পোস্ট থেকে কিছুটা হলেও উপকারিত হবেন । যদি বিন্দু মাত্র ও আপনার মনে হয় পোস্ট টি থেকে আপনার উপকার হয়েছে তাহলে একটি কমেন্ট করে জানাবেন । আর যদি আমার এই পোস্ট টিতে কোন ভুল বা ত্রুটি থাকে তাহলে সেই যাইগা টা আমাকে ধরিয়ে দেবেন আশাকরি । তাহলে আজাকের মতো এই পর্যন্ত ভালা থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।


No comments:
Post a Comment