Wednesday, February 26, 2014

আসছে গুগল গ্লাস

দিনে দিনে আমাদের জীবন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের জীবন যাপন আরো সহজ হয়ে যাচ্ছে। বিভিন্ন কাজ করতে পারছি অনেক সহজে, অনেক কম পরিশ্রমে। সময়ও লাগছে অনেক কম। আর এই সব প্রযুক্তি পন্য নির্মানে নিবেদিত আছে অনেকগুলো প্রযুক্তি পন্য নির্মাতা বা সেবা দাতা প্রতিষ্ঠান। যার মধ্যে গুগল এর নাম উঠে আসে প্রথম দিকে।

২০১৪ সালে আসবে গুগলের নতুন প্রোডাক্ট গুগল গ্লাস, এমনটাই জানিয়েছেন গুগলে কো ফাউন্ডার সার্জেই ব্রিন। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের কন্স্যুমার অফারিং এ গুগল গ্লাস বাজারে আসবে।

গুগল এর আগে গত এপ্রিল মাসে তাদের নতুন কনসেপ্ট গুগল গ্লাস এর সম্পর্কে জানায়।চলুন দেখি কি কি থাকছে এই স্মার্ট গ্লাসে।কি কি থাকছে সেটা চিন্তা করার চেয়ে কি কি থাকছে না সেটা চিন্তা করাই সহজ! কারন এক চশমার মধ্যে যা কিছু দেওয়া যায় প্রায় সবকিছুই দেওয়ার চেষ্টা করেছে গুগল। যার মধ্যে আছে থাকছে বর্ষপঞ্জি, ঘড়ি, আবহাওয়ার তথ্য, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মানচিত্র, গুগল প্লাস, চ্যাটিং, গুগল ভয়েস, সার্চ, ভিডিও চ্যাট সহ প্রভৃতি। গুগল ভয়েস এর মাধ্যমে আপনি “ওকে গ্লাস” কম্যান্ড দিয়ে উপরের যে কোন সুবিধা উপভোগ করতে পারবেন। যেমন, “ওকে গ্লাস, হাউ লং ইস দ্যা ব্রুকলিন ব্রিজ ?” সাথে সাথেই ফলাফল দেখবেন আপনার সামনের গ্লাসে। আর এতকিছু করার জন্য গ্লাসের ভিতরেই আছে প্রসেসর, ক্যামেরা, head-tracking orientation sensors, এবং আরো কিছু ইলেকট্রনিক সরঞ্জাম। আর কোনকিছু শেয়ার করার জন্য থাকছে ব্লুটুথ যার মাধ্যমে এন্ড্রয়েড ডিভাইস এবং আইফোন উভয়ের সাথেই ডেটা শেয়ার করা যাবে। ইন্টারনেট অ্যাকসেস পাওয়ার জন্য থাকছে ওয়াইফাই। তাছাড়া স্মার্টডিভাইস থেকে ৩জি বা ৪জি নেটওয়ার্কও ব্যাবহার করতে পারবে গ্লাসটি। তবে এটিতে সিম কার্ড ব্যাবহারের কোন সুযোগ থাকছে না। তবে কানের পিছনে থাকবে একটি ব্যাটারি। আর হাত দিয়ে নিয়ন্ত্রন করার জন্য সম্ভবত টাচপ্যাড ও পাবেন ব্যাবহারকারীরা।
ঘড়ি দেখার জন্য আর মোবাইল বা হাতের দিকে তাকানোর কোন প্রয়োজন হবে না। আপনার গুগল গ্লাসেই খুব সহজে দেখতে পারবেন।গুগল গ্লাসের অসাধারণ একটি ফিচার হল ক্যামেরা। এমন সব মুহূর্তের ছবি তুলতে পারবেন যা অন্যান্য ক্যামেরা দিয়ে তুলতে পারবেন না। আর ক্যামেরার কোয়ালিটিও বেশ ভাল হবে।ভিডিও চ্যাট করতে পারবেন যে কারো সাথে যে কোন সময়।গুগল ম্যাপ ব্যাবহার করতে পারবেন যে কোন যায়গায়। পথ হারানোর কোন ভয় নেই ! যে কোন মুহূর্তে গুগল ভয়েসের মাধ্যমেই শুধু কথা বলেই মেসেজ পাঠাতে পারবেন যে কাউকে। চীনে বেড়াতে গেছেন ? ভাষা বুঝতে পারছেন না ?? প্রশ্ন করুন গুগল গ্লাসকে....গুগল ট্রান্সলেটর ব্যাবহার করে সবকিছুই বলে দিবে আপনাকে ! শুধু গুগল ট্রান্সলেটর না, অনেক অজানা তথ্যও আপনি জানতে পারবেন শুধু জিজ্ঞাসা করেই। সময়মত সব কিছু মনে করিয়ে দিবে আপনাকে। সহজে ভাংবে না সাধের চশমাটি। পছন্দের রং দেখে বেছে নিন আপনার গুগল গ্লাস। লাগিয়ে নিন ইচ্ছামত গ্লাস। তা হতে পারে পাওয়ারের, সাধারন বা সানগ্লাস।

স্মার্ট গ্লাস বলতে যা বোঝায় গুগল গ্লাস তাই। তবে যেহেতু অসাধারণ একটি বস্তু তাই এটা পেতে হলে বেশ কষ্টই করতে হবে আপনাকে। পকেট থেকে খরচ করতে হবে ১,৫০০ $।

তবে এই ধরনের প্রযুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। অনেক স্থানে গুগলের এই গ্লাস ব্যবহার করা যাবে না। সেখানে নিরাপত্তা, প্রাইভেসি অথবা কপিরাইটের ধুয়া তোলা হচ্ছে।
১. স্কুবা ডাইভিং
স্কুবা ডাইভিং একমাত্র এমনই একটি কার্যক্রম যেখানে গুগল বলছে এই গ্লাস ব্যবহারের জন্য উপযুক্ত নয়।
২. স্ট্রিপ ক্লাবসমূহ
কিছু সঙ্গত কারণ দেখিয়ে ইতিমধ্যে স্ট্রিপ ক্লাবসমূহ রেকর্ডিং ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা বলা মুশকিল গুগল গ্লাস ব্যবহার করে কখন একটি ভিডিও রেকর্ডিং করা হচ্ছে অথবা ফটো তোলা হচ্ছে।
৩. মুভি থিয়েটারসমূহ
মুভি থিয়েটারসমূহে মুভি কপি করা একটা বড় ইস্যু। ফলে গুগলকে গুগল গ্লাস নিয়ে কপিরাইটের ঝামেলায় পড়তে হতে পারে।
৪. ক্যাসিনস
ক্যাসিনস সমূহে ফটো তোলার উপরেও শক্ত নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সুতরাং এখানেও গুগল গ্লাস ব্যবহার করা যাবে না।
৫. নির্দিষ্ট বার সমূহে
এর মধ্যে সিয়াটল বারে এই ডিভাইসটি ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এরকম আরো বারসমূহে এই ধরনের টেকনোফোবিয়া ব্যবহারে কটাক্ষ করা হচ্ছে।
৬.বন্ধুর বাড়িতে
এমনকি বন্ধুর বাড়িতে গুগল গ্লাস ব্যবহার করা যাবে না। অনেকেই এই ডিভাইসটি ব্যবহারে নিরুৎসাহিত করছে।
৭. কার গাড়িতে
গুগল বলছে, যখন গাড়ি ডাইভিং করা হবে তখন গুগল গ্লাস পরিধান করা যেতে পারে। তবে পশ্চিম ভার্জিনিয়ায় ‘মুভমেন্ট টু ব্যান দ্যা ডিভাইস’ এই ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বলা হচ্ছে এটা নিরাপত্তার খাতিরে।
৮. ব্যায়ামগারে লকার রুমসমূহে
এই ধরনের লকার রুমসমূহের রক্ষণাবেক্ষনের সময় যেমন ব্যক্তিগত নিরাপত্তায় গুগল গ্লাস ব্যবহারের উপর কিছু নিয়ম-কানুন রয়েছে। গুগল গ্লাসে এমন অনেক কারণ আছে যে, ডিভাইসটি এখানে ব্যবহার করা যাবে না।
৯. ডাক্তারের অফিসে
অন্যান্য স্থানের তুলনায় ডাক্তারের অফিসে আরো অধিক প্রাইভেসির ব্যাপার রয়েছে। এখানে গুগল গ্লাস ব্যবহার করা এমনিতেই যুক্তিসঙ্গত নয়।
১০. সরকারী বিল্ডিংসমূহ
নিরাপত্তার খাতিরে যেমন কোর্টরুম, সরকারী বিল্ডিং সমূহ এবং মিলিটারি ইনস্টলেশন স্থান সমূহে কোনো অবস্থাতেই গুগল গ্লাস ব্যবহার করা যাবে না। এই ধরনের ডিভাইস বাসায় রেখে আসায় শ্রেয়।

গুগল কিছুদিন আগে তাদের গুগল গ্লাসে ধারন করা একটা ভিডিও দেখিয়েছিল যা ইউটিউবে আলড়ন সৃষ্টি করে। http://www.youtube.com/watch?v=v1uyQZNg2vE&feature=player_embedded#!
---------------
ধন্যবাদঃ গুগল

No comments:

Post a Comment