Friday, February 28, 2014

গুণের ভাণ্ডার মধু সম্পর্কে বিশদ বিবরণ

মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করেএবং মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল । মধু প্রকৃতি প্রদত্ত এক বিশুদ্ধ মিষ্টি খাদ্য, যা চিনির চাইতে অনেক গুণ মিষ্টি। অনেক আগে থেকেই মানুষ মধু ব্যবহার করে আসছে খাবারে, চিকিৎসায় ও সৌন্দর্যচর্চার। প্রতিদিনের খাদ্যতালিকায় মধুর ব্যবহার আপনাকে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি দেবে। তাই আসুন জেনে নেই মধুর কিছু তথ্য।


তরল মধু নষ্ট হয় না, কারণ এতে চিনির উচ্চ ঘনত্বের কারণে প্লাজমোলাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মারা যায়। প্রাকৃতিক বায়ুবাহিত ইস্ট মধুতে সক্রিয় হতে পারে না, কারণ মধুতে পানির পরিমাণ খুব অল্প। প্রাকৃতিক, অপ্রক্রিয়াজাত মধুতে মাত্র ১৪% হতে ১৮% আর্দ্রর্তা থাকে। আর্দ্রর্তার মাত্রা ১৮% এর নিচে যতক্ষণ থাকে, ততক্ষণ মধুতে কোন জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। তবে পাস্তুরীকৃত মধুতে তার প্রাকৃতিক ঔষধি গুণাবলী হ্রাস পায়

Thursday, February 27, 2014

◕ কালবৈশাখীর সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন ◕

আসসলামু আলাইকুম। আশাকরি বর্তমানে সুস্থ্য এবং ভাল আছেন। শুধু নিজের কম্পিউটার, সফটওয়্যার আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হবে? এগুলো ঠিক মত চালনা করার পাশাপাশি এর অন্যান্য সতর্কতা মূলক ব্যবস্হাও নিতে হবে ।
শীতকাল শেষ। এখন আসছে গরমের দিন। আসছে কালবৈশাখী। কালবৈশাখীর দিনে ঝড়ের মধ্যে আম কুড়াবার যে কি আনন্দ, তা যারা করেছে তারাই জানে। কিন্তু বর্তমানের শহর এলাকার মানুষগুলো আম কুড়াবার সুখ না জানলেও, কালবৈশাখী/বজ্রপাতের তীব্র ক্ষতিকর প্রভাব সবাই জানে । সুতরাং উক্ত ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ নেয়া দরকার, চলুন এক নজরে দেখে নেই:

Wednesday, February 26, 2014

কিভাবে বুজবেন আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়েছে ? ভাইরাস নিয়ে কিছু কথা সঙ্গে ভাইরাস এর হাত থেকে মুক্তির পথ ।

আমি জানি অনেকে ভাবছেন ভাইরাস সম্পর্কে আর কি জানবো তবে আমি বলে তাহলে এই পোস্ট আপনার জন্য না আমার এই পোস্ট সুধু মাত্র তাদের জন্য যারা পিসি সম্পর্কে একেবারে নতুন ঠিক আমার মতো এই পোস্ট সধু মাত্র তাদের জন্য । তাহলে আর দেরি না করে চলুন দেখে নিন পিসিতে ভাইরাস আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ । 

ড্রোন চেনা এবং ভয়ংকর ড্রোন হামলা থেকে বাঁচার উপায়!

বর্তমানে বিশ্বে সামরিক শক্তিধর দেশ সমূহের মাঝে শক্তির প্রতিযোগিতায় ড্রোন ব্যবহার অনেকটাই পার্থক্য গড়ে দেয়। ড্রোন দিয়ে নজরদারি এবং গুপ্ত হামলা বর্তমান সময়ে বেড়ে যাওয়াতে কেউ জানেনা কখন কার মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যাবে এবং বোমা নিক্ষেপ করবে। বিষয়টির কথা মাথায় রেখেই এবার Ruben Pater একটি বিশেষ চিত্র তৈরি করেছেন যেখান থেকে জানা যাবে কোন ড্রোনের কি কাজ এবং কোন ধরণের ড্রোন মানুষ হত্যায় ব্যবহৃত হয়।
বর্তমানে আকাশে দুই ধরণের ড্রোন উড়ে, এক ধরণের ড্রোনের কাজ নজরদারি এবং উদ্ধার তৎপরতা চালানো অন্য ধরণের ড্রোনের কাজ হচ্ছে কেবল বোমা নিক্ষেপ করা এবং মানুষ হত্যা করা।

যে সব কারনে আমরা অসুস্থ হই

বাংলাদেশ ঋতু পরিবর্তনের দেশ। এখন শরত্‍কাল হালকা শীতের ভাব আবার বৃষ্টি একটু পর কড়া রোদ এমন একটা আবহাওয়া বিরাজ করছে বর্তমানে। হঠাত্‍ করে কখনো তাপমাত্রা বৃদ্বি হয়ে প্রচন্ড গরম পড়ছে আবার শীতের কারণে ঠান্ডা লাগছে শরীরে l সবচেয়ে অস্বস্তিকর যন্ত্রণায় ভুগতে হয় চাপা অথবা ভ্যাপসা গরমের ফলে তখন আমাদের যে সব শারীরিক অসুখে পড়ি সে বিষয়ে যদি আগে থেকে সচেতন হলে আমরা নিরাপদে থাকতে পারবো l আসুন এবার অসুস্হতার বিষয়গুলো আমরা জানি l

পিসি তে বীপ শব্দ শোনা গেলে কম্পিউটার আপনাকে কী করতে বলে তা জেনে নিন।

মাঝে মধ্যে কম্পিউটার থেকে “বীপ বীপ” এই জাতীয় শব্দ শুনতে পাই আমরা এর কারণ টা কি???

কম্পিউটারে পাওয়ার সুইচ চালু করার পর কিছু ইনডিকেটিং বীপ(মৃদু শব্দ) দিয়ে থাকে, যার দ্বারা আপনি কম্পিউটারের কিছু বিষয়,সমস্যা বুঝে নিতে পারেন____জেনে নিন কোন বীপ দিয়ে সাধারনত কি বোঝানো হয়……......

*১টি বীপ: কেসিয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।কম্পিউটার চালু হতে সমস্যা হলে হার্ডডিস্ক ড্রাইভ,সিডি রম ড্রাইভ ও মনিটরের সংযোগ চেক করুন।

youtube.com থেকে ভিডিও নামাতে গেলেই 1.69 MB ?? সমাধান নিন=>

আমরা অনেক সময়ই একটা সমস্যায় পড়ি আর তা হল ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে। যখন আমরা আইডিএম এর লিঙ্কে গিয়ে ক্লিক করি ঠিক তখন দেখি এটি ১.৬৯ মেগাবাইট। ভুল করে যদি আমরা সেটি ডাউনলোড করি। তখন দেখা যায় সেটা আর প্লে হয় না। তখন আমাদের মনটা বেশ খারাপ হয়ে যায়। তো যাই হোক। আপনি যখন দেখবেন যে আপনি ১.৬৯ মেগাবাইট প্রবলেম ফেইছ করছেন ঠিক তখন আপনি আর দেরি না করে ইউটিউব এর ভিডিও টির উপর আপনার মাউসের কার্সর টি নিয়ে যেয়ে ডান বোতাম টিতে চাপ দিন তাইলেই দেখবেন pop out নামের একটি অপশন পাবেন। সেখানে চাপ দিন ব্যাস আপনি আর একটি ভিডিও ব্রাউজার উইন্ডো পেয়ে যাবেন আর সেখানে আইডিএম এর একটি লিঙ্ক দেখবেন। লিংক টি পাওয়া মাত্র আর দেরি না করে একটি ক্লিক মারেন তাইলেই ডাউনলোড করতে পারবেন অরিজিনাল ভিডিওটি। তাই আর দেরি না করে চলে যান….. আপনার প্রিয় youtube.com। আর ভাল কিছু ডাউনলোড করা শুরু করেন।

তথ্য: kasperwindow

ফেইসবুক ম্যালওয়্যার

মাইক্রোসফট সম্প্রতি নতুন একটি ট্রোজান ম্যালওয়্যারের ব্যাপারে সতর্ক করেছে। মাইক্রোসফট জানিয়েছে, নতুন এ ম্যালওয়্যারটি ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানায়, নতুন এ ট্রোজান ম্যালওয়ারটি প্রথম ব্রাজিলে দেখা গেছে।
নতুন এ ম্যালওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘ট্রোজান:জেএস/ফেবিপোস.এ’ ম্যালওয়ারটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি সবসসময় নিজেকে আপডেট রাখতে চেষ্টা করে। মাইক্রোসফট জানিয়েছে, ম্যালওয়ারটি গুগল ক্রোম এক্সটেনশন এবং ফায়ারফক্স ‘অ্যাড-অন’-এর মাধ্যমে প্রবেশাধিকার পায়। এতে ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিতে পড়েন ব্যবহারকারী।

ম্যালওয়ারটি ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর ফেইসবুক অ্যাকাউন্ট লগড-ইন অবস্থায় আছে কিনা তা লক্ষ করে। এরপর ব্রাউজার এক্সটেনশেনের জন্য একটি কমান্ডের তালিকাসম্পন্ন কনফিগারেশন ফাইল ডাউনলোড করে। এছাড়াও ম্যালওয়ারটি নিজে থেকেই ফেইসবুক পেইজ লাইক, শেয়ারিং, পোস্টিং, কোনো গ্রচপে জয়েন করাসহ ব্যবহারকারীর ফেইসবুক বন্ধুদের সঙ্গে চ্যাটও করতে সক্ষম।

অনলাইনে ভিডিও দেখার নিয়ম

নতুন ইন্টারনেট ইউজার যারা এই পোষ্ট টি শুধুমাত্র তাদের জন্য। নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনের কোনো ভিডিও দেখতে গেলে অনেক সময় বিপাকে পড়েন। এই সমস্যা সমাধানের জন্য তাদের ব্যবহারকৃত ইন্টারনেট ব্রাউজারের একটি plug-in দরকার আর plug-in টি হচ্ছে Flash Player যা আপনাকে একটু কষ্ট করে এই লিংক=>http://www.adobe.com/support/flashplayer/downloads.html থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর Install করলেই শেষ।

আসছে গুগল গ্লাস

দিনে দিনে আমাদের জীবন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের জীবন যাপন আরো সহজ হয়ে যাচ্ছে। বিভিন্ন কাজ করতে পারছি অনেক সহজে, অনেক কম পরিশ্রমে। সময়ও লাগছে অনেক কম। আর এই সব প্রযুক্তি পন্য নির্মানে নিবেদিত আছে অনেকগুলো প্রযুক্তি পন্য নির্মাতা বা সেবা দাতা প্রতিষ্ঠান। যার মধ্যে গুগল এর নাম উঠে আসে প্রথম দিকে।

২০১৪ সালে আসবে গুগলের নতুন প্রোডাক্ট গুগল গ্লাস, এমনটাই জানিয়েছেন গুগলে কো ফাউন্ডার সার্জেই ব্রিন। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের কন্স্যুমার অফারিং এ গুগল গ্লাস বাজারে আসবে।

প্রযুক্তির ছোয়া আরো একটু এগিয়ে..!!!!!!!!!!!!!!!

প্রযুক্তির ছোয়া আরো একটু এগিয়ে..!!!!!!!!!!!!!!!

Tuesday, February 25, 2014

প্রাণীমুখো ফুল

ফুল মানেই সৌন্দর্যের প্রতীক। ফুল দেখে মন ভোলে না এমন মানুষ পাওয়া দায়। তবে এমন কিছু ফুল আছে পৃথিবীতে যা শুধু ফুলেল সৌন্দর্যে আকৃষ্ট করে না, বরং তাদের মজার মজার প্রাণীদের মতো চেহারা দিয়েই মুগ্ধ করে সবাইকে।

নৃত্যশিল্পী অর্কিড

এ অর্কিডটি দেখলে মনে হয় একটি মেয়ে নাচছে। তাই একে ‘ড্যান্সিং লেডি অর্কিড’ বা ‘ড্যান্সিং গার্ল অর্কিড’ বলা হয়। ফুলটির আসল নাম Oncidium orchid। এই অর্কিডটি গ্রিনহাউজ বা বাড়ির বাগানে লাগানো যায়। এটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবেও লাগানো যায়।

Saturday, February 22, 2014

হৃদযন্ত্র সুস্থ রাখার ১০ উপায়

বলতে গেলে আমাদের শরীর নানা রকম যন্ত্রের সমাবেশ। যার মধ্যে অন্যতম হৃদযন্ত্র । সঠিক যত্ন না পেলে তা গাড়ির মতই
বিগড়ে বসতে পারে। প্রাত্যহিক ব্যস্ততায় শরীরের এ গুরুত্বপূর্ণ অংশটির যত্ন নেয়ার কথা বেমালুম ভুলে যাই আমরা। ফলে ঘটে যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া সহ অনুষাঙ্গিক নানা উপসর্গ। তবে অসুস্থ হওয়ার আগে এর প্রতিকার জানা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো যায়। আর এ জন্য জানা চাই কিছু নিয়ম-কানুন। জেনে নিন হৃদযন্ত্র ঠিক রাখার ১০টি উপায়।

পুরুষের স্বাস্থ্য: ১০টি স্বাস্থ্যঝুঁকি

পুরুষের স্বাস্থ্যের যে বড় ঝুঁকি রয়েছে, এগুলোর সবই প্রতিরোধ করা যায়। দীর্ঘ, সুস্থ জীবনের জন্য জানা চাই:
মাত্র ১০টি স্বাস্থ্যঝুঁকি সামলালেই হলো। বিখ্যাত সংস্থা সিডিসি এবং আরও কয়েকটি স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেল।
১. হূদরোগ
পুরুষের স্বাস্থ্যঝুঁকির প্রধান ঝুঁকি তো বটেই। আর স্বাস্থ্যকর জীবন পছন্দ মানলে হূদস্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই।
 ধূমপান করা যাবে না। তামাক, জর্দা, গুল চিবানো চলবে না। কেউ ধূমপান যদি করে, তার পাশে থাকা যাবে না। বারণ করতে ব্যর্থ হলে দূরে সরে যেতে হবে।  স্বাস্থ্যকর খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি, টাটকা ফল, গোটা শস্যদানা, আঁশ ও মাছ। যেসব খাবারে চর্বি বেশি, নুন বেশি সেসব খাবার বর্জন করা ভালো।  রক্তে যদি থাকে উঁচুমান কোলেস্টেরল, থাকে যদি উচ্চরক্তচাপ তাহলে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে।  প্রতিদিন জীবনযাপনের অংশ হবে শরীরচর্চা।  স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে।
 মদ্যপান করে থাকলে বর্জন করতে হবে। ডায়াবেটিস যদি থাকে, তাহলে রক্তের সুগার মান বজায় রাখতে হবে।
 মানসিক চাপকে মোকাবিলা করতে হবে।

Wednesday, February 19, 2014

মাশরুম (Mushroom) সম্পর্কে বিস্তারিত

***মাশরুম (Mushroom)***
      **************
        (((Mega Post)))

মাশরুম (ইংরেজি: Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। চীন, কোরিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটছে। যে-সকল ব্যক্তি মাশরুম সংগ্রহ করে খায়, তারা মাইকোফেজিস্টস বা 'মাশরুম খাদক' হিসেবে পরিচিত হন। মাশরুম খোঁজার প্রক্রিয়াকে সাধারণতঃ মাশরুমিং বা মাশরুম শিকারী নামে অভিহিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী চীন বিশ্বের সর্ববৃহৎ খাবার উপযোগী মাশরুম উৎপাদনকারী দেশরূপে পরিচিতি পেয়েছে। দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় অর্ধেক মাশরুম উৎপাদনকারীরূপে স্বীকৃত। প্রতি বছর এক বিলিয়নেরও অধিক জনগোষ্ঠীর জন্য মাথাপিছু ২.৭ কিলোগ্রাম (৬.০ পা) উৎপাদন করে।

Tuesday, February 18, 2014

খুশি থাকার ৫ টি উপায়

জেনে নিন খুশি থাকার ৫ টি উপায় >>>

১/ নিজেকে ভালবাসুন ।
২/ ভালো কাজ করুন ।
৩/ ক্ষমাশীল হোন ।
৪ করো ক্ষতি করা থেকে বিরত থাকুন ।
৫/ ইতিবাচক থাকুন ।

পোস্টটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।

Friday, February 7, 2014

আপনার সাইটে যুক্ত করুন চরম একটি recent ভিজিটর কাউনটার, সাথে দেখুন flag সহ কোন কোন দেশ থেকে ভিজিট হচ্ছে।

কিভাবে একটি রিসেন্ট ভিজিটর কাউনটার যুক্ত
করবেন আপনার ওয়েব সাইটে। কাউনটারটি অবশ্যই আপনার মন কেড়ে নিতে সক্ষম, কারন এই কাউনটারটি আপনাকে
পৃথিবীর একটি গোলাকার মানচিত্রের মত দেখাবে, যা সত্যিই খুব আকর্ষণীয়।
যেভাবে যুক্ত করবেন..................