Monday, October 28, 2013

সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরি করছে গুগল?

বিশ্বের অন্যতম প্রধান “বিগ ডেটা” ব্যবহারকারী গুগল এবার স্থলভাগ ছেড়ে জলে নামতে যাচ্ছে। জলে তো জলে, একদম সমুদ্রে। না, কারও তাড়া খেয়ে নয়, বরং আপনার-আমার ক্রমবর্ধমান তথ্যের চাহিদা মেটাতেই কোম্পানিটির এই উদ্যোগ। অন্তত সিনেট সহ বেশ কয়েকটি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম এটাই বলতে চাচ্ছে। সান ফ্রান্সিসকো সমুদ্রসীমায় সম্প্রতি এক রহস্যময় ভাসমান স্থাপনার সন্ধান পাওয়া গেছে। গতকাল প্রকাশিত সিনেটের এক অনুসন্ধানী প্রতিবেদন

যে ১২ ধরনের মেয়ে থেকে সাবধান থাকা উচিত!!!

সম্পর্কে জড়ানোর আগে পৃথিবীর সব পুরুষদের সাবধান করছেন মনোবিজ্ঞানী আর গবেষকরা। তাঁদের গবেষণায় ১২ রকমের মেয়েদের খুঁজে পাওয়া গেছে যাদের সাথে সম্পর্ক গড়া তো দূরের কথা, এক দিনের জন্যে ডেটিংয়ে যাওয়াটাই বড় ভুল বলে গণ্য হবে আপনার জীবনে। এই ১২ ধরনের মেয়েদের সম্পর্কে আপনাদের ধারণা দেয়া যাক।

১. আমিই সর্বেসর্বা:

এ জাতীয় মেয়েরা সবকিছুর নিয়ন্ত্রণ পেতে ব্যাপক আগ্রহী। তারা বোঝাতে চান যে, আমরাই সর্বশ্রেষ্ঠ। বড় কোনো বিষয়ে তো বটেই, এমনকি ছোটখাট ব্যাপার যেমন- ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে বসে খাওয়া থেকে শুরু করে সবকিছুতেই এ মেয়েরা ওস্তাদি ফলাতে তৎপর থাকেন। তাই এমন মেয়েদের থেকে ১০০ হত দূরে থাকুন।

সুন্দর নারীকে মুগ্ধ করার জন্য ১০ টি অসাধারন কৌশল!

মেয়েদেরকে যারা পটাতে ব্যর্থ তাদের জন্য আজকের এই ছোট্ট পোষ্ট। আশা করি ভাল লাগবে। তাহলে ১০টা টিপস নিয়ে আলোচনা করা যাক।
সব ছেলেরা চায় মেয়েরা তার প্রতি আকর্ষিত হোক। তবে সবাই আকর্ষণ করতে পারে না। এই দশটি বিষয়ের প্রতি মনোযোগী হলে সহজেই নারীরা কারও প্রতি আকর্ষণ অনুভব করবে।
এক. চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না। এতে আপনার প্রতি তার বিরূপ ধারণা তৈরি হবে।
দুই. পরিপাটি থাকুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসেন।
তিন. তাকে সহায়তা করুন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়। যেমন কোট পরিধানে হাত বাড়িয়ে দিন। নারীর সেবায় উদার হোন।
চার. তার বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সামাজিক ও মিশুকদের প্রতি আকৃষ্ট হয়।

৬ টি অভ্যাস যা আপনার বুদ্ধিমত্তাকে ধ্বংস করে!!

বুদ্ধিমত্তাকে ধংস করে এমন অনেক অভ্যাস আছে। মানুষ ইচ্ছা বা অনিচ্ছায় এসব অভ্যাসে অভ্যস্থ হয়। মারাত্মক ক্ষতিকর এই অভ্যাসগুলো হচ্ছে-

নিজেকে বিশেষজ্ঞ ভাবা:

বিশেষজ্ঞ মনোভাব হচ্ছে আপনার বুদ্ধিমত্তাকে হত্যা করার একটি বড় অভ্যাস যা শুধু আপনার প্রগতিশীলতাকে হত্যাই করে না আপনাকে মানুষের সামনে ছোটও করে তুলে। যখন আপনি নিজেকে বিশেষজ্ঞ ভাবা শুরু করে দিবেন, তখনই আপনার শেখার আগ্রহ মরে যাবে।
আপনার আর কখনই অন্যের কোন কথা শোনার ইচ্ছা থাকবে না এবং অভিজ্ঞতা

যে ৫টি কারনে আপনার প্রেমিকা সাধারণত আপনার সাথে সর্ম্পক ব্রেক আপ করে থাকেন!!!!

আপনার ব্যবহারের কারণেই আপনার বান্ধবী ব্রেক আপের সিদ্ধান্ত নিতে পারে। কাজেই দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে চাইলে কয়েকটি বিষয়ের ওপর আলাদা করে আপনাকে গুরুত্ব দিতে হবে।

০১. সবকিছু চাপিয়ে দেওয়া : আপনার স্বভাব যদি হয়, সবকিছু প্রেমিকার ওপর চাপিয়ে দেওয়ার। তাহলে সে স্বভাব সময় থাকতে বদলে ফেলুন। প্রেমিকার ওপর সবসময় আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। তাকে তার মতো করে ভাবতে দিন। নয়লে কখনো যদি মনে হয়, আপনার সঙ্গে সময় কাটাতে তার দম বন্ধ হয়ে আসে। তাহলে সে ব্রেক আপে যাওয়াই শ্রেয় মনে করবে।

০২. সবসময় আঠার মতো লেগে থাকা : সব সময় তার ওপর নজরদারি করবেন না। আপনার অতিমাত্রার সিরিয়াসনেস আসলে অতিমাত্রায় বিরক্তিকর হয়ে উঠতে পারে। ঘন ঘন ফোন দেওয়া। সবকিছুর কারণ জানতে চাওয়া, এসব বদ অভ্যাস ত্যাগ করুন।

ভয়ংকর হ্রদ লেক ন্যাট্রন (Lake Natron) (জীবন্ত প্রাণী মমি হয়ে যায় এই হ্রদে)

লেক ন্যাট্রন তানজানিয়ার উত্তর প্রান্তে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ। কেনিয়া আর তানজানিয়া সীমান্তের মাঝে অপরূপ সুন্দর এক জায়গা। হ্রদটি ১০ ফুট গভীর, আর প্রশস্ততা পানির তলের উচ্চতা অনুযায়ী হ্রাস-বৃদ্ধি ঘটে। হ্রদটি দেখতে আর দশটি সাধারণ হ্রদের মতো হলেও এর রয়েছে ভয়াবহ কিছু বৈশিষ্ট্য। তাই বেশিরভাগ প্রাণীই এটিকে এড়িয়ে চলে। এই হ্রদের পানির তাপমাত্রা ভয়াবহ রকমের বেশি, প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস বা ১২০ ডিগ্রি ফারেনহাইট। মাঝে মাঝে এটি ১৪০ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে। এছাড়া এই হ্রদের পানির pH এর মাত্রা ৯ থেকে ১০.৫, যা সমুদ্রের পানির pH থেকেও বেশি। আর ক্ষারত্ব এমোনিয়ার কাছাকাছি।
অতিরিক্ত তাপমাত্রার কারণে হ্রদের পানি বাষ্প হয়ে উড়ে যেতে থাকে। এর ফলে পানিতে লবণাক্ততা বাড়তে থাকে। এরকম লবণাক্ত পরিবেশে জন্ম নেয় এমন কিছু অণুজীব, যারা যাদের পুষ্টির উৎস হচ্ছে লবণ। খুবই উত্তপ্ত বলে, এখানে কোন বন্যপ্রাণীর বসবাস নেই।

F1 থেকে F12 KEY এর বিশেষ কিছু কাজ

কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে অন্যতম কি-বোর্ড। কি-বোর্ডে থাকা নানা ধরনের বোতামের রয়েছে ভিন্ন ভিন্ন কাজ। একেবারে ওপরের সারিতে যে বোতামগুলো আছে, সেগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে F1 দিয়ে। শেষ হয়েছে F12 দিয়ে। এগুলো ফাংশন কি। প্রায় প্রতিটি সফটওয়্যারে এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে। তাই জানানো হচ্ছে এখানে।

পুরুষের যে ১০টি বিষয় ভালোবাসেন নারীরা!

কথায় আছে, নারীর মন স্বয়ং বিধাতাও বোঝে না! সেখানে পুরুষেরা বুঝে উঠবেন নারীর মন, সে একটু কঠিন বৈকি! কি করলে নারীর মন পাওয়া যাবে এটা নিয়ে যুগে যুগে অনেক গবেষণা ও তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ আর কিছুই না, পছন্দের নারীর ভালোবাসা অর্জন। নারীরা সাধাণরত আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ববান এবং রোমান্টিক পুরুষদের ভালোবাসেন। আসুন তাহলে জেনে নেয়া যাক পুরুষের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে নারীর মন জয় করে নেয়া যায়।
রসবোধ ও বুদ্ধিমত্তা-
মেয়েরা সাধারণত একটু রসিক ছেলেদের ভালোবাসে। যে কোনো বিষয় নিয়ে উপস্থিত ভাবে রসালাপ করতে পারে এমন ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়। বুদ্ধিমান ছেলেরা নারীদেরকে বেশি আকর্ষণ করতে সক্ষম হয়।

Saturday, October 26, 2013

যেভাবে নেবেন ভাইভার প্রস্তুতি

ভাইভা বোর্ডে নিজেকে প্রমাণ করতে না পারলে কর্মক্ষেত্রে প্রবেশ করাটাও জটিলতার মধ্যে পড়ে যায়। কীভাবে সামলাবেন ভাইভা বোর্ড তার পরামর্শ দিয়েছেন ২৭তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা আরিফুজ্জামান

কোন বিষয়ের ওপর ভাইভা দেবেন, সে বিষয়ে আগে থেকেই দক্ষতা অর্জন করতে হবে।

কোন দায়িত্ব নিতে আগ্রহী, সে বিষয়েও ধারণা রাখতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের ভাইভা হলে টপিকের ওপর প্রাধান্য দিতে হবে।

ত্বক নষ্ট হওয়ার পেছনে প্রতিদিনের কিছু বদঅভ্যাস

সুন্দর, মসৃণ আর দাগহীন ত্বকের জন্যে আপনি কতটুকু যত্নবান? দামী সব কসমেটিকস, ফেসওয়াশসহ কতো কিছু ব্যবহার করছেন। কিন্তু প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুখের ব্রণ বা খসখসে ত্বকের দিকে তাকিয়ে মন ভার করে চিন্তা করেন, আর কী করা যায়? আপনি কি জানেন, অনেক যত্ন-আত্তির পরও প্রতিদিনের কিছু বদঅভ্যাসের কারণে প্রাণ হারায় আপনার ত্বক।

সতেজ ত্বকের জন্য এই বদঅভ্যাসগুলো পরিহার করুন। মুখে ব্রণ ওঠা বা উজ্জলতা হারানোর জন্য এগুলোই মূল কারণ। এগুলো ছেলে-মেয়ে উভয়ের জন্যেই প্রযোজ্য।

যে কারণে প্রথম ডেটিংয়েই বিব্রত বোধ করে মেয়েরা

পছন্দের মেয়েটিকে নিয়ে প্রথম ডেটিংয়ে যাওয়া সহজ হতে পারে। তবে তার চেয়ে কঠিন দ্বিতীয় দিনের জন্য তাকে আগ্রহী করে তোলা। একটি মেয়েকে আপনি ভালবেসে ফেলতে পারেন। আপনার পরিকল্পনায় আছে, তাকে একদিন এক কাপ চা খাওয়াতে বা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করাতে নিয়ে গিয়ে মনের কথা বলবেন। ভুলিয়ে ভালিয়ে নিয়েও গেলেন। কিন্তু হায়! বিধি বাম। আপনার সঙ্গ যেনো মেয়েটির ভালই লাগল না। আসলে আপনার কপালের দোষ দিয়ে লাভ নেই। বরং আচার-আচরণ আর কথায় আপনার কিছু ভুল আছে। যে কারণে মেয়েটির মধ্যে দ্বিতীয় ডেটিংয়ে যাওয়ার আগ্রহ দেখতে পাবেন না।

বয়সের সঙ্গে পাল্টে মানুষের গানের রুচি

বয়সের সাথে সাথে সঙ্গীতের প্রতি মানুষের পছন্দ-অপছন্দ পাল্টাতে থাকে। গানের চটুল ঢং থেকে ক্রমাগত সরে আসতে থাকে নরম সুরের দিকে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় সম্প্রতি এ বিষয়টি উঠে এসেছে।

"আমাদের পছন্দের গানগুলি তখন আমাদের ব্যক্তিগত জীবনের নানা পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে একাকার হয়ে যায়"- এমনটাই বলছেন গবেষকরা। কিশোর বয়স থেকে মধ্যবয়সে আসার পথে মানুষ কি প্রক্রিয়ায় এর সঙ্গে যুক্ত হয়- এর ওপর এটাই প্রথম গবেষণা বলে দাবি করেন তাঁরা।

থ্রিডি টুথব্রাশে দাঁত পরিষ্কার মাত্র ৬ সেকেন্ডে

থ্রিডি টিভি, থ্রিডি প্রিন্টারের পর এ বার থ্রিডি টুথব্রাশ। হ্যাঁ, সকালে উঠে আর দাঁত মাজতে গিয়ে হাত ব্যথা করতে হবে না। থ্রিডি টুইব্রাশ স্রেফ একবার কামড় লাগান, আর মাত্র ৬ সেকেন্ডে একেবারে ঝকঝকে দাঁত পেয়ে যান। এমনই দাবি করলেন থ্রিডি টুথব্রাশ কোম্পানির মালিক ব্লিজডেন্ট।

যে দেশে প্রতি ১০ জনে একজন লেখক

আইসল্যান্ডে একটা প্রবাদ আছে- ‘এড গানগা মেড বক আই মাগানাম’। এর মানে হলো, প্রত্যেকের পেটেই একটা করে বই আছে। প্রবাদটা আইসল্যান্ডের বেলায় খুবই সত্য। দেশটিতে প্রত্যেক ১০জন লোকের মধ্যে একজনকে পাওয়া যাবেই যিনি বই প্রকাশ করেছেন। আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকে লেখকদের এড়িয়ে চলাই মুশকিল। দেশটিতে লোকসংখ্যা মোটে ৩ লাখ। কিন্তু লেখক অনেক, বইও অনেক। আর এখানকার লোকেরা পৃথিবীর যে কোনো জায়গায় চাইতে বই পড়েনও বেশি।

যে সাত কারণে মানুষ মিথ্যা বলে

সবাই জানে- কেন মানুষ মিথ্যা বলে। বিচিত্র সব কারণ রয়েছে এর পেছনে। কেউ কেউ বলেন কোন স্বার্থসংশ্লিষ্ট কারণে। সম্পূর্ণ বিনা কারণেও বলেন অনেকে। আবার বিপরীতও দেখা যায়। অনেকেই আছে কেবল কোন না কোন মঙ্গলের জন্য মিথ্যা বলেন। তবে কারণ যা-ই থাকুক। মারাত্মক ক্ষতিকর এটি। তাই আপনি যদি এখনও মিথ্যার চর্চা করে থাকেন তবে, জেনে নিন কেন মানুষ মিথ্যা বলে তার কয়েকটি অযৌক্তিক কারণ:

তারা সত্য বলতে ভয় পান

যে কারণে মানুষ মিথ্যা বলে তার মধ্যে অন্যতম হলো সত্য বলতে তারা ভয় পান। আর ভয়ের কারণ হচ্ছে যিনি ভয় পান তিনি হয়তো কোন অন্যায় করেছেন। সুতরাং আপনিও সত্যি বলার মতো সাহস অর্জন করুন, দেখবেন সত্য বলায় আসলে ভয়ের কিছু নেই। কেননা সত্য বলা মানেই অন্যায় না করা। আপনি যতোই সত্যের চর্চা করবেন জীবন হয়ে উঠবে ততোই পরিপূর্ণ এবং শান্তির।

দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াবার আগে আরেকবার ভাবুন ১০টি কারণ আপনাকে প্রভাবিত করছে কিনা

প্রেমে পড়েছেন? বিয়ের সম্পর্কে জড়াতে অস্থির হয়ে আছেন? তাড়াহুড়া করে সিদ্ধান্তে না এসে এ ব্যাপারে অভিজ্ঞজনের কিছু পরামর্শ আত্মস্থ করুন। জীবনে প্রেমে পড়তেই পারেন। তবে চমৎকার ও দীর্ঘস্থায়ী একটি সম্পর্কে জড়াবার আগে ভেবে দেখুন সম্পর্কের ক্ষেত্রে নিচের ১০টি কারণ আপনাকে প্রভাবিত করছে কি না। করলে দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াবার আগে আরেকবার ভাবুন।

১. মেয়েটি চমৎকার: পৌনে পাঁচ শ মেয়ের সাথে আপনার পরিচয় থাকতে পারে। তাদের অনেককেই আপনার চোখে চমৎকার মনে হতে পারে। ভালবাসায় জড়াতে ভাল তো লাগতেই হবে। তবে শুধু সুন্দর হওয়াটাই সম্পর্কে জড়াবার একমাত্র কারণ হতে পারে না। কেননা অন্য কোনো মেয়ের মধ্যে আপনি এই মেয়েটির চেয়ে বেশি সৌন্দর্য খুঁজে পেতে পারেন। তখন আপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে।

চকলেট খেলে কমে ওজন, বাড়ে আয়ু

চকলেটপ্রেমীদের জন্য সুখবর। নতুন সমীক্ষায় উঠে এসেছে যারা চকলেট খান তারা, যারা চকলেট খান না তাদের থেকে অনেক সহজে ওজন ঝরাতে পারেন।

ইয়গভ নামের একটি এজেন্সির করা সমীক্ষায় দেখা গেছে ৮৬% ক্ষেত্রে স্লিম চেহারার যারা চকলেটের স্বাদ থেকে নিজেদের বঞ্চিত করেননি তারা সহজে ওজনও কমিয়েছেন।

সাতটি বিষয়ে পুরুষদের রয়েছে অনন্য পটুত্ব

এমন অনেক কিছুই রয়েছে যা পুরুষরা করতে পারেন কিন্তু নারীরা পারেন না। পাশাপাশি আবার এমন কাজ আছে যা নারীরা করতে পারেন কিন্তু পুরুষরা পারেন না। উদাহরণ হিসেবে সন্তান জন্মদানের বিষয়টির উল্লেখ করা যেতে পারে।


তবে এমন সাতটি বিষয় রয়েছে যাতে পুরুষরা এতটাই অনন্য যে নারীদের কাছে এসব কাজের জন্য পুরুষদের সত্যিই ঈর্ষণীয় মনে হয়।

মেয়েদের পছন্দ একাধারে প্রতারক ও আকর্ষণীয় ভারী কণ্ঠের ছেলেরা

মেয়েরা গম্ভীর কণ্ঠের ছেলেদের পছন্দ করেন। তীক্ষ্ণ নয় কিন্তু ভারী পুরুষালী গলার ছেলেদের জন্য নারীরা পাগল থাকেন, এমনকি তাদের মধ্যে ভাললাগার অন্য কিছু না থাকলেও। আবার ভারী কণ্ঠের ছেলেদের মধ্যে প্রতারণার সম্ভাবনাও বেশি থাকে বলে মনে করেন নারীরা। সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, ভারী কণ্ঠের ছেলেদের প্রতি মেয়েরা এতটাই দুর্বল হয়ে পড়েন যে, অন্যের সাথে তার সম্পর্ক থাকলেও বা তার মধ্যে প্রতারণার প্রবণতা জেনেও এমন ছেলের সাথে কম সময়ের জন্যে হলেও মেয়েরা সম্পর্কে জড়াতে আগ্রহী থাকেন। পাশাপাশি মানুষের কণ্ঠের বিবর্তন এবং আমাদের সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এর প্রভাব আছে কিনা সে বিষয়টিও গবেষণায় স্থান পেয়েছে।

কিভাবে বুঝবেন সম্পর্ক এখন ভাঙনের মুখে

'প্রথম প্রথম যখন আমাদের দেখা হতো, মনের ভিতর আনন্দের ফল্গুধারা বয়ে যেতো। কতো মধুর সময় কাটিয়েছি দুজন। ধীরে ধীরে দুজনের মাঝে শক্ত দেয়ালের গাঁথুনি অনুভব করলাম, যেনো একজন আরেকজনের চির শত্রু। এক সময় সব শেষ হয়ে গেল', বিরহ বিধূর এ কথাগুলো বেরিয়ে আসলো সদ্য সম্পর্ক ভাঙা এক নারীর হৃদয় থেকে। মানুষের সম্পর্কের এই ভাঙা-গড়ার খেলা নিরন্তর চলছে এবং চলতেই থাকবে। তবে নিজের অজান্তে এমন ঘটনা আকস্মিক ঘটে গেলে বড় ধরনের মানসিক বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই সম্পর্কের শুরুতে যেমন আপনি বুঝেছিলেন যে এই

কখনোই বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না

বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর অনেক কারণ আছে। হৃদয় তো ভাঙবেই। লোকেরাও দ্বিতীয় নারী বলে ফোঁড়ন কাটবে। কিন্তু যৌক্তিক কোন কোন কারণে বিবাহিত পুরুষদের সঙ্গে জড়িয়ে পড়া উচিত নয় তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। জেনে নিন ঝটপট:

১. এটা অনৈতিক

আপনি নিজেকে বোঝাবার যতই চেষ্টা করুন, বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেম করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। এটা নৈতিকভাবে ‘ভুল’। নানাভাবেই এ প্রেম আপনার জীবনকে সমস্যায় ফেলতে পারে।

যে ৭টি কারণে মধ্যবয়স্ক নারীদের প্রতি আকৃষ্ট হয় ছেলেরা

লক্ষ লক্ষ অবিবাহিত ও সুন্দরী তরুণী বিস্মিত হন এই ভেবে যে কেন ছেলেরা তাদের চেয়ে মধ্যবয়স্ক নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। দিন দিন এই ধরনের সম্পর্ক বেড়েই চলেছে । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মধ্যবয়স্ক নারীর মধ্যে শারীরিক ও চারিত্রিক বহু আকর্ষনীয় বৈশিষ্ট আছে। আর এ সৌন্দর্য তারা সুন্দরভাবে মেলেও ধরতে পারেন। ছেলেরা এই লুকায়িত সৌন্দর্যই খুঁজে বেড়ায় এবং এতে মুগ্ধ হয়। সবচেয়ে বড় কথা সুন্দরী, অবিবাহিত তরুণীরা যত আকর্ষণীয় হোক না কেন একজন মধ্যবয়স্ক নারীর পূর্ণতার কাছে অনেক ক্ষেত্রেই আনাড়ি তারা।

এখন অনেক ছেলে মধ্যবয়স্ক নারীকে পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকটাই উন্মুখ। এ ব্যাপারটা প্রকাশেও তারা কোন রাখঢাক রাখছে না। এই হার ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা কিছু কারণ খুজেঁ বের করেছেন।

ইন্টারভিউয়ে তিনটি শব্দ ভুলেও উচ্চারণ করবেন না

কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে বসেছেন। হাজার প্রশ্নের উত্তরে আর যাই বলুন, তিনটি শব্দ ভুলেও উচ্চারণ করবেন না। এ পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। কানাডার ওন্টারিওর উইন্ডসোর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের গবেষকরা এ বিষয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। গবেষণায় তাঁরা প্রমাণ পেয়েছেন যে, ইন্টারভিউয়ে 'আমি জানি না'- এই তিনটি শব্দ উচ্চারণ করা মানে নিঃসন্দেহে নিজের পায়ে কুড়াল মারা।

ফেসবুকের রঙ কেন নীল?

বিশ্বজুড়ে সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকের কদর প্রতিনিয়তই বাড়ছে। তথ্য-প্রযুক্তির যুগে নিজেকে প্রতি মুহূর্তে তথ্যসমৃদ্ধ করতে ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে ফেসবুকের অবদান অসামান্য। ফেসবুক সম্পর্কে ৫টি অজানা তথ্য এখানে তুলে ধরা হলো:
১. আপনি কি জানতেন ফেসবুকের রঙ কেন নীল? এটা জেনে অনেকেই অবাক হবেন যে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বর্ণান্ধত্বের সমস্যায় ভুগছেন। অর্থাৎ, রঙ চিনতে অসুবিধা হয় তার। সে জন্যই রঙের ক্ষেত্রে নীলকে ফেসবুকের জন্য বেছে নেয়া হয়েছে।

Thursday, October 24, 2013

যদি তোর ডাক শুনে কেউ না আশে তবে একলা চলো রে ।

দয়া করে সবাই পড়ুন,,,,
এই পোষ্টের কিছু কথা আপনার জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট....

....ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই । এর উৎস হচ্ছে অতীত আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ
....সফল মানুষ বিশ্বাসকে গুরুত্ব দেন আর ব্যর্থরা বাস্তবতার দোহাই দেয়
....জীবন থেকে সত্যকে শিখুন। আর বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না
....আত্মা সবসময় ভাবে, ‘আমি কী দিতে পারি’ আর অহম ভাবে ‘আমি কী পেতে পারি’ বা ‘আমি কী পেলাম’
....প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন-কাজটি আপনি কেন করবেন 
....একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্যে একটি কারণই যথেষ্ট
....প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে। ধাপে ধাপে তা পূর্ণতা পায় । নিজের কাছে নিজে সৎ থাকুন